দশেদশ

জান্নাতুল পিয়া

আপডেট : ০২ অক্টোবর ২০১৩, ১৭:৫৮
নিজের মেধা এবং সৌন্দর্যের সমন্বয় ঘটিয়ে মিডিয়াপাড়ায় বিচরণ করছেন সমান তালে। দর্শকদের মাঝে নিজেকে একজন প্রতিষ্ঠিত মডেল এবং অভিনয়শিল্পী হিসেবে গড়ে তুলছেন জান্নাতুল পিয়া। জনপ্রিয় কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করা ছাড়াও নিজের অভিনয় দক্ষতা ছড়িয়ে দিয়েছেন চলচ্চিত্র অঙ্গনেও। এ ছাড়া ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনাল শীর্ষক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ীর মুকুটটি অর্জন করেন এই জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী। সম্ভাবনার দ্যুতি ছড়ানো এই শিল্পী এবার কথা বলেছেন আমাদের দশে দশ বিভাগে। জানিয়েছেন তার নানা ভালোলাগার কথা। সাক্ষাত্কারটি নিয়েছেন রিয়াদ খন্দকার ১ জন মানুষের কথা বলুন, যিনি সব সময় আপনাকে অনুপ্রেরণা দেন—  আমার বন্ধু ফারুক হাসান ২টি কারণ, যে জন্য নিজেকে ভালো মানুষ মনে হয়—  কারোর খারাপ চাই না  সব সময় সত্য বলি ৩টি দোষ, যা পাল্টাতে চাই—  একটু বেশি ইমোশনাল  হঠাত্ রেগে যাই  বেশি টিভি দেখি ৪ জন প্রিয় অভিনেতা ও অভিনেত্রী; যাদের আমি অনুকরণ নয়, অনুসরণ করি—  সুবর্ণা মুস্তফা  শাহরুখ খান  মাধুরী  শাবনূর ৫ জন প্রিয় পরিচালক, যাদের সাথে কাজ করার স্বপ্ন দেখি—  অমিতাভ রেজা  রেদোয়ান রনি  সঞ্জয় লীলা বানসালি  করন জোহর ৬টি প্রিয় চলচ্চিত্র—  মনপুরা  মাটির ময়না  চোরাবালি  গেরিলা  আগুনের পরশমণি  লালটিপ ৭টি জায়গা, যেখানে ঘুরতে পছন্দ করি—  কক্সবাজার  সিলেট  খুলনা  পাতায়া  কাতার  মিশর  ইউরোপ ৮টি প্রিয় খাবার—  মায়ের হাতের খাবার  ভাত, ইলিশ ভাজা  ভর্তা  চা  সুজি  গরুর মাংস  খিচুরি  স্যুপ ৯ জন পছন্দের লেখক—  রবীন্দ্রনাথ ঠাকুর  শরত্চন্দ্র চট্টোপাধ্যায়  জীবনানন্দ দাশ  হুমায়ূন আহমেদ  সুনীল গঙ্গোপাধ্যায়  নিমাই ভট্টাচার্য  রাবেয়া খাতুন  সেলিনা হোসেন  বিভূতিভূষণ চট্টোপাধ্যায় ১০টি প্রিয় নাটক—  কোথাও কেউ নেই  বয়স যখন ২১  টু বি অর নট টু বি  রঙের মানুষ  ভবের হাট  লেডিস ফার্স্ট  অচেনা পথিক  শূন্য সমীকরণ  কালো ছায়া  কাছের মানুষ।