সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন
গ্র্যান্ড মাস্তি
‘মাস্তি’ সিনেমা সুপার হিট হয়েছিল একসময়। সেখানে অভিনয় করেছিলেন বিবেক অবেরয়, রিতেশ দেশমুখ, আফতাব। পুরো সিনেমা জুড়েই ছিল মাস্তি। সম্প্রতি সেই সিনেমার অভিনেতাদের নিয়ে নির্মাণ হয়েছে ‘গ্র্যান্ড মাস্তি’। মুক্তির প্রথম তিন দিনেই ৪০ কোটি রুপি আয় করে নিয়েছে ছবিটি। ছবিটির পাঁচ দিনের আয় ৫৪৯.১ মিলিয়ন রুপি।’
ক্লাউডি উইথ দ্য চান্স অব মিটবলস টু
অ্যানিমেশন সিনেমা ‘ক্লাউডি উইথ দ্য চান্স অব মিটবলস’-এর কথা নিশ্চয় সবারই মনে আছে। এক বিজ্ঞানী এক ওভেন আবিষ্কার করে যেটা দিয়ে যেকোনো খাবার বানিয়ে দেওয়া যায়। যেকোনো সাইজেরই বানানো সম্ভব। কিন্তু সেটা করতে গিয়ে একসময় সব কন্ট্রোলের বাইরে চলে যায়। অনেক কষ্টে সেটা সামাল দেওয়া গিয়েছিল কিন্তু তাদের দ্বীপ ছাড়তে হয়েছিল। সেই সিনেমার নতুন সিক্যুয়েল চলে এসেছে। এবার সেই দ্বীপে ফিরে তাদের মুখোমুখি হতে হয় মজাদার কিছু জিনিসের। সেই খাবারগুলোই জীবন্ত হয়ে গেছে।
বলিউড টপচার্ট
গ্র্যান্ড মাস্তি
বিবেক অবেরয়, রিতেশ দেশমুখ, আফতাব
দ্য লাঞ্চবক্স
ইরফান খান, নিরমাত কৌর
ফাটা পোস্টার নিকলা হিরো
শাহিদ কাপুর, ইলিনা ডি’ক্রুজ
বিএ পাস
শিল্পা শুকলা, রাজেশ শর্মা
বাজাতেই রহো
বিশাখা সিং, তুষার কাপুর
হলিউড টপচার্ট
ক্লাউডি উইথ দ্য চান্স অব মিটবলস টু
বিল হেডার, এনা ফেরিস
প্রিজোনারস
হিউ জ্যাকম্যান, জেক গ্লেইনহাল
রাস
ড্যানিয়েল ব্রুল, অলিভিয়া ওয়াইল্ড
ইনসিডিয়াস টু
প্যাট্রিক উইলসন, রোজ ব্র্যান
রিডিক
ভিন ডিজেল, কার্ল আর্বান
