যে বয়সে মডেলিংয়ের জন্য নিজেকে তৈরি করে নেওয়াই দুষ্কর সে বয়সে আমাদের দেশের শোবিজ মিডিয়ায় একজন পরিপূর্ণ মডেল হিসেবেই উপস্থিত হয়েছিলেন মোনালিসা। আর সপ্তম শ্রেণীতে থাকাকালীন অবস্থায় ফেয়ার অ্যান্ড লাভলীর একটি বিজ্ঞাপনচিত্রে অনবদ্য পারফর্মেন্স দেখিয়ে যে আলোচনার জন্ম দিয়েছিলেন মোনালিসা, তার পুরো ক্যারিয়ার-জুড়েই থেকেছে এর ইতিবাচক প্রভাব। ক্যামেরার সামনে নিজের সজীবতা আর স্বতঃস্ফূর্ততা বজায় রেখে মোনালিসা একের পর এক প্রতিনিধিত্ব করে গেছেন আমাদের দেশের বিখ্যাত সব ব্র্যান্ডের। ১৯৯৭-এ ক্যারিয়ার শুরুর পর আজ অবধি মডেল হয়েছেন লিলি কসমেটিক্স, মেরিল কুল ব্লসম, মেরিল লেমন সোপ, সোয়ান নারকেল তেল, জনি শাড়ি, তোশিবা টিভিসহ একাধিক পণ্যের। এখন মডেলিংয়ের পাশাপাশি নাটকেও তিনি সমান জনপ্রিয় হয়ে উঠেছেন। আগামী ৫ অক্টোবর আমাদের দেশের এই মডেল তারকার জন্মদিন। আর তাই আনন্দ বিনোদন পরিবারের পক্ষ থেকে মোনালিসার জন্য রইল
জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা।
এ সপ্তহে আরও যাদের জন্মদিন
০৫ অক্টোবর :কেট উইন্সলেট
০৬ অক্টোবর :এলিজাবেথ শু, সিনেমাটোগ্রাফার আনোয়ার হোসেন
০৭ অক্টোবর :র্যাশেল ম্যাকএডামস, সিমন কাউয়েল
০৯ অক্টোবর :ইলোরা গহর
১১ অক্টোবর :চিত্র নায়িকা অপু বিশ্বাস।
