মন্তব্য

আপডেট : ০২ অক্টোবর ২০১৩, ১৮:০১
 ‘দেখতে দেখতে এরই মধ্যে আমরা সিংহভাগ শুটিং শেষ করেছি। বাকি শুটিং শেষ করতে যাচ্ছি থাইল্যান্ডে। সেখানে আমরা টানা ১২ দিন শুটিং করব। এর মধ্যে গানের শুটিং এবং বিশ্ববিদ্যালয়ের কিছু দৃশ্যের চিত্রায়ণ হবে। এ ছবিতে আমার চরিত্রের নাম রমা। এখানে আমাকে দর্শক একজন টপ মডেল এবং মডেল ট্রেইনার হিসেবে দেখতে পাবেন। বাস্তবেও আমি তাই। যার ফলে চরিত্রের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে কষ্ট হচ্ছে না। এই চলচ্চিত্রে নিপুণকে আমি মডেল হিসেবে প্রতিষ্ঠিত করি। ‘মায়ানগর’-এ এমন আরও অনেক চমক থাকছে। আশা করছি ভালো কিছু দাঁড়াবে।’ র্যাম্প মডেল রুহী ‘মায়ানগর’ চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে বলেন।  ‘এখন পর্যন্ত আমি অনেক নাটকে অভিনয় করেছি। তবে এখন কিছুটা কম করতে চাই। বেছে বেছে ভালো নাটকগুলোতে কাজ করতে চাই শুধু। তাই কাজের সংখ্যা কমিয়ে দিয়েছি।’ দীপা খন্দকার পর্দায় উপস্থিতি কম হওয়ার কারণ প্রসঙ্গে বলেন।