পাবনা
গত ২৭ সেপ্টেম্বর সাহিত্য ভাবনার ছোট কাগজ অপরাজিত শেরপুর বগুড়া আয়োজিত কবিতা উত্সব ২০১৩ অনুষ্ঠানে পাবনার অন্যতম সাহিত্য সংগঠন উত্তরণ সাহিত্য আসর প্রধান কার্যালয় পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর কবীর হূদয় গীতিকার সম্মাননা পদক প্রাপ্ত হন। উত্তরণের সাধারণ সম্পাদক রেহানা সুলতানা শিল্পী লিটন ম্যাগ সম্পাদনা পদক পান। এ ছাড়াও অর্থ সম্পাদক সীমান্ত সেতু, বিভাগীয় সম্পাদক জনাতিক মাটি ও সাহিত্য সম্পাদক নীল নীলাঞ্জনা শুভেচ্ছা সম্মাননা পান। উত্তরণ সাহিত্য আসরের কেন্দ্রীয় সদস্য ও উত্তরণ বগুড়া কলেজ শাখার সভাপতি জান্নাতুল ফেরদৌস প্রজন্ম সাহিত্য সম্মাননা পদক প্রাপ্ত হন। উক্ত অনুষ্ঠান বগুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টা থেকে শুরু হয়ে আলোচনা, কবিতা পাঠ ও সম্মাননা প্রদানের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
