কবি নূরে মালেকের মৃত্যুবার্ষিকীতে কবিতা পাঠের আসর

আপডেট : ০২ অক্টোবর ২০১৩, ১৮:০২
কিশোরগঞ্জ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সাহিত্য সংসদ প্রতিষ্ঠাতা প্রয়াত কবি নূরে মালেকের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে কটিয়াদী সাহিত্য সংসদের আয়োজনে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভাটি দোয়া ও আলোচনা এবং কবিতা পাঠ এ দু’পর্বে বিভক্ত ছিল। গত শনিবার বিকালে কটিয়াদী আদর্শ বিদ্যানিকেতনে অনুষ্ঠিত স্মরণ সভার আলোচনা পর্বে অধ্যাপিকা দীপা বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ আবু খালেদ পাঠান। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মুক্তিযোদ্ধা আবুল কাসেম, আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, শফিকুর রহমান বাদল, নজরুল ইসলাম ফকির।