ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার হাজীপুর শহীদ স্বরণিকা বিদ্যাপীঠে সাহিত্য একাডেমী প্রযোজিত নাটক ‘চৌরাস্তা’ সম্প্রতি মঞ্চস্থ হয়েছে। দেশের প্রখ্যাত নাট্যকার মলয় ভৌমিক রচিত এবং মিজানুর রহমান শিশির নির্দেশিত নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন তানভীর, আকরাম, জেসিকা, রুমা, বিশাল, মোজাহিদ, আপন, ফাহিম, বোরহান, এজামুল, পলাশ, শাহদাত, নিপো ও সুজন। নাটকটি মঞ্চায়নের সমন্বক ছিলেন নূরুল আমিন। এ সময় অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি একেএম শিবলী। বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা নাটকটি উপভোগ করেছে।
