মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন

আপডেট : ০২ অক্টোবর ২০১৩, ১৮:০৩
নোয়াখালী নোয়াখালীর সেনবাগ পৌর শহরের হাসপাতাল সড়কে নীলকমল ভবনে ‘ঝুমু ইলোট্রনিক্স’ নামের নতুন ওয়ালটন শো-রুমের উদ্বোধন করছেন জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এ উপলক্ষে গত ২৪ সেপ্টেম্বর বিকালে সেনবাগ পৌর শহরের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌর ব্যবসায়ী সমিতিরি সভাপতি আমান উল্লার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে গভীররাত পর্যন্ত চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সভায় প্রধান অতিথি হিসাবে শো-রুমের উদ্বোধন ঘোষনা করেন ওয়ালটনের নির্বাহী পরিচালক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা জনপ্রিয় চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন।