গতকাল ডিআইইউ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি)’র নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ২০১৩। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসিসিআই প্রেসিডেন্ট ও ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআইআইটি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিআইআইটি’র পরিচালক রথীন্দ্র নাথ দাস ও সমাপনী বক্তব্য রখেন ডিআইআইটি’র ডেপুটি একাডেমিক ডিরেক্টর শামসুদ্দীন আহম্মদ। অনুষ্ঠানে বক্তারা সময়ের সাথে আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধ এবং মানবিক গুণাবলী অর্জনের প্রতি গুরুত্ব আরোপ করেন। সবশেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
