বিশ্বের শীর্ষ কম্পিউটার সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট কর্পোরেশনের চেয়ারম্যান পদ থেকে বিল গেটসকে সরাতে চান কোম্পানিটির শীর্ষ তিন বিনিয়োগকারী। কোম্পনিটির শীর্ষ ২০ বিনিয়োগকারীর মধ্যে এই তিনজন অন্যতম। ৩৮ বছর আগে বিল গেটস ও বন্ধু পল অ্যালেন মাইক্রোসফট কর্পোরেশন প্রতিষ্ঠা করেন। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার নির্মাণকারী প্রতিষ্ঠান আর চেয়ারম্যান বিল গেটস বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। প্রযুক্তি বিশ্বের জগতে গেটসকে সবচেয়ে সম্মানিত ও প্রভাবশালী অন্যতম ব্যক্তিত্ব বলে বিবেচনা করা হয়। এই প্রথম মাইক্রোসফটের অংশীদারদের মধ্যে গেটসকে নিয়ে বিতর্কের সৃষ্টি হল। কোম্পানির দক্ষতা ও শেয়ারের মূল্য বাড়ানোর জন্য কয়েক বছর ধরে মাইক্রোসফটের মুখ্য কর্মকর্তা স্টিভ বালমারের ওপর চাপ সৃষ্টি করে আসছেন অংশীদাররা। এবার সেই চাপ বিল গেটস পর্যন্ত গড়ালো। এই তিন বিনিয়োগকারী মনে করেন, চেয়ারম্যান হিসেবে গেটসের অবস্থান কোম্পানির নতুন কৌশল গ্রহণের পক্ষে অন্তরায় হিসেবে কাজ করছে এবং এ বিষয়ে বাস্তব পরিবর্তন ঘটাতে সক্ষম এমন নতুন মুখ্য কর্মকর্তার ক্ষমতার রাশও টেনে ধরছে।
