সংবাদ কণিকা

আপডেট : ০২ অক্টোবর ২০১৩, ২০:২৫
বৃদ্ধদের জন্য সবচেয়ে ভাল সুইডেন বৃদ্ধদের জন্য বিশ্বে সবচেয়ে ভাল জায়গা সুইডেন। আর সবচেয়ে খারাপ আফগানিস্তান। জাতিসংঘ-ভিত্তিক একটি গবেষণায় বেরিয়ে এসেছে এ তথ্য। ‘দ্য গ্লোবাল এজ ওয়াচ ইনডেক্স’ ৯১টি দেশে বয়স্ক মানুষদের জীবনযাত্রার গুণগতমান পরীক্ষা করে দেখেছে। আয়, চাকরি, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশের মতো ১৩টি বিষয় বিবেচনায় নিয়ে গবেষণাটি করা হয়েছে। এতে দেখা গেছে, সবদিক বিচেনায় শীর্ষে উঠে এসেছে সুইডেন এবং সবশেষে স্থান পেয়েছে আফগানিস্তান। আর শীর্ষ ২০টি দেশের মধ্যে আছে জাপান, অস্ট্রেলিয়া ও চিলিসহ পশ্চিম ইউরোপ এবং উত্তর আমেরিকার দেশগুলো। সুইডেনের পরেই তালিকায় স্থান পেয়েছে নরওয়ে এবং এরপর জার্মানি। কমবয়সী মায়ের শিশুদের মৃত্যু ঝুঁকি বেশি বেশি বয়সের মায়েদের তুলনায় ৩০ বছরের কম বয়সী মায়ের শিশুদের শৈশবেই মারা যাওয়ার ঝুঁকি বেশি। যুক্তরাজ্যের একটি গবেষণায় বেরিয়ে এসেছে এ তথ্য। যুক্তরাজ্যে গত ২০ বছরে শিশুমৃত্যুর হার ৫০ শতাংশ কমলেও মায়ের বয়স কম হওয়ার সঙ্গে শিশুদের অকালমৃত্যু ঝুঁকির যোগসূত্র খুঁজে পাওয়া গেছে গবেষণায়। — বিডি নিউজ