রাতে আতশবাজির মুহুর্মুহু ঝলকানি, সন্ধ্যায় চারশ পাউন্ডের একশ ফুট কেক কাটা আর দিনব্যাপী দেশ সেরা সংগীত ও নৃত্যশিল্পীদের পরিবেশনায় চ্যানেল আই প্রাঙ্গণ ছিল মুখরিত। সন্ধ্যা সাড়ে ৭টায় চ্যানেল আই প্রাঙ্গণের আকাশ আলোকিত হয়েছিল আতশবাজির শত রঙে। দিনব্যাপী ফুলেল শুভেচ্ছায় শত শত ভক্ত-শুভানুধ্যায়ীদের পদচারণা মুখরিত করেছিল চ্যানেল আইকেও। চ্যানেল আই প্রাঙ্গণে যেমন লাল-সবুজের আলোড়ন ছিল, তেমনি বিশ্বব্যাপী নানা উত্সাহ-উদ্দীপনায় ও আয়োজনে পালিত হয়েছে চ্যানেল আইয়ের জন্মদিন।
