বিজ্ঞাপনের গানে জনি হক

আপডেট : ০২ অক্টোবর ২০১৩, ২০:৩৪
প্রথমবারের মতো জিঙ্গেল লিখলেন গীতিকার-সাংবাদিক জনি হক। আনজাম মাসুদের পরিচালনায় একটি জুয়েলারির বিজ্ঞাপনের জন্য এই জিঙ্গেল লিখলেন তিনি। ‘আপন আমার আপন, আপন সুখে জাগে কাঁপন’-এমন কথায় সাজানো জিঙ্গেলে পঙ্কজের সুর ও সংগীতে কণ্ঠ দিয়েছেন নির্ঝর। জিঙ্গেলে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে জনি হক বলেন, ‘এটা একেবারে আলাদা এক জগত্। কারণ অল্প কিছু শব্দযোগের জায়গা থাকে, এর ভেতরেই প্রোডাক্টকে হাইলাইট করতে হয়। সত্যি বলতে কি একটা জিঙ্গেলের সময়ে কয়েকটি রোমান্টিক গান লিখে ফেলা যায়। তবে পঙ্কজের কম্পোজিশনে জিঙ্গেলটি দারুণ হয়েছে। পুরো কাজটিতে শখের পারফর্মেন্সও মন কাড়া। ভালো লাগছে এমন একটি কাজের সাথে থাকতে পেরে।’