আমার অধিকার ক্যাম্পেইন: শিশু অধিকার সপ্তাহ ২০১৩ উপলক্ষে আমার অধিকার আয়োজিত জাতীয় নির্বাচনী ইশতেহারে শিশু অধিকার সংযোজন ও বাস্তবায়ন দাবিতে শিশুদের প্রতীকী অবস্থান কর্মসূচি। জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১০টা।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ : প্রতিবাদ সমাবেশ। রমনা প্রাঙ্গণে দুপুর ১২টা।
জাতীয় প্রেসক্লাব: ‘গণমাধ্যমের সাম্প্রতিক চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার। প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সকাল ১০টা।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ:‘বাংলাদেশে জলবায়ু অর্থায়ন: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদনের সারমর্ম উপস্থাপন। সিরডাপ মিলনায়তনে বেলা ১১টা।
বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি:পঞ্চম জাতীয় সম্মেলনের উদ্বোধন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে বিকাল সাড়ে ৪টা।
ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়নস বাংলাদেশ কমিটি: বিক্ষোভ সমাবেশ ও মিছিল। জাতীয় প্রেসক্লাবের সামনে বিকাল ৪টা।
ঢাকা বিশ্ববিদ্যালয়:বিজ্ঞান অনুষদের ডিন্স এওয়ার্ড প্রদান অনুষ্ঠান। নবাব নওয়াব আলী সিনেট ভবনে সকাল ১১টা।
বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল:‘জাতীয় সংকট নিরসনে সরকারের প্রহসনমূলক আচরণ এবং নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভা। জাতীয় প্রেসক্লাবে সকাল ১১টা।
