কথায় আছে কামলার ভাঙ্গা ঘর। যার মাধ্যমে সরকারি রাজস্ব আদায় হয়। সে সহকারী ভূমি কর্মকর্তা জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। যে কোন সময় ভবনটি ভেঙ্গে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পূর্বের বেগমগঞ্জ উপজেলা বর্তমানে সোনাইমুড়ি উপজেলার সোনাপুর বাজারে অবস্থিত ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়, পুরান একটি জরাজীর্ণ ভবনে সহকারী ভূমি কর্মকর্তার দাপ্তরিক কাজ চলছে। ভবনটির দেয়াল ফেটে গেছে। ছাদের প্লাস্টার ঝরে ঝরে পড়ছে। সহকারী ভূমি কর্মকর্তা জানান, ভবনটি পাকিস্তান আমলে নির্মিত হয়েছে। অনেক পূর্বেই ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ইতিপূর্বে ছাদ থেকে প্লাস্টার খসে পড়ে কয়েকজন আহতও হয়েছে।
