কাউখালীতে গতকাল বুধবার জাতীয় পার্টি জেপি’র চেয়ারম্যান ও সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৩১টি পূজামণ্ডপে শুভেচ্ছা অনুদানের টাকা হস্তান্তর করা হয়। এ উপলক্ষে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে কাউখালী উপজেলা জেপি’র সভাপতি মাহাবুবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জেপির সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অ্যাডভোকেট শেখর চন্দ্র দে, পিরোজপুর পল্লী বিদ্যুত্ সমিতির পরিচালক মো. শাহ আলম নসু প্রমুখ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ্ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জ্যোতিম্ময় চক্রবর্তী রতন, অধ্যক্ষ আ. সামাদ, প্রধান শিক্ষক তপন চক্রবর্তী, যুব সংহতির সভাপতি জাকির হোসেন নসু, ইউপি সদস্য পরিতোষ মণ্ডল, বঙ্কিম চন্দ্র সিকদার, অনিমেষ মণ্ডল, ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, যুব সংহতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলটন, সাংগঠনিক সম্পাদক শেখ লিটন, উপজেলা ছাত্র সমাজের সভাপতি মনজুরুল মাহফুজ পায়েল, বঙ্কিম চন্দ্র হালদার, পবিত্র কুমার মিস্ত্রী এবং বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
