বগুড়ার শেরপুরে সাংবাদিক দীপংকর চক্রবর্তী হত্যার বিচারের দাবিতে শেরপুর প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল বুধবার শেরপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা জানে আলম খোকা, কেন্দ্রীয় বিএনপি নেতা মাহবুবর রহমান হারেজ, পৌর মেয়র স্বাধীন কুমার কুন্ডু, সাংবাদিক নিমাই ঘোষ, সিপিবি নেতা হরিশংকর সাহা, মহিলা দল নেত্রী সালমা ইসলাম শেফা, অধ্যক্ষ এসএম বেলাল হোসেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি বরেণ সান্যাল, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ-সভাপতি সুজিত বসাক, যুগ্ম সম্পাদক বেলাল হোসেন, সাংবাদিক সবুজ চৌধুরী প্রমুখ।
শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, বগুড়া থেকে প্রকাশিত দৈনিক দুর্জয় বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি দীপঙ্কর চক্রবর্তী তার কর্মস্থল বগুড়া থেকে বাড়ি ফেরার পথে ২০০৪ সালের ২ অক্টোবর গভীর রাতে শেরপুর পৌর শহরের স্যানালপাড়াস্থ বাসার সামনে অজ্ঞাত একদল দুর্বৃত্তের হাতে নির্মমভাবে খুন হন।
