নবীনগরে গৃহবধূর শ্লীলতাহানির প্রতিবাদ করায় বখাটের হুমকিতে এলাকা ছাড়া হয়েছেন সাবেক এক সেনা কর্মকর্তা। গত এক সপ্তাহ ধরে পালিয়ে বেড়াচ্ছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট রফিকুল ইসলাম মানিক। এছাড়া প্রাণনাশের ভয়ে চরম উত্কণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার-পরিজন।
শ্লীলতাহানির ঘটনার পর বখাটেরা গৃহবধূর স্বামীসহ ১২ জনকে আসামি করে নবীনগর থানায় ২টি মামলা দায়ের করে। জানা গেছে, উপজেলার বানিয়াচং গ্রামের সাজেন্ট রফিকুল ইসলাম মানিক ২০০১ সালে অবসরে যাওয়ার পর থেকে শ্যামগ্রাম বাজারে রাশিদা স্টীল এন্ড ফার্নিচার নামের একটি বিপনী বিতান পরিচালনা করছেন। মানিক অভিযোগ করেন, গ্রামের সরকার বাড়ির এক বধূকে মোল্লাবাড়ির বাছেদ মিয়া শ্লীলতাহানি করে।
শ্লীলতাহানির প্রতিবাদ করায় তার বাড়িতে বল্লম (টেটা) রেখে পুলিশ দিয়ে হয়রানি করে এবং বিভিন্নভাবে ফাঁসাতে উঠে-পড়ে লেগেছে। ওই গৃহবধূর স্বামী অভিযোগ করেন, ৩ সেপ্টেম্বর তাঁর স্ত্রীর শ্লীলতাহানী করে বাছেদ মিয়া। সে বাছেদের নামে থানায় মামলা করে, পরে উল্টা দুইটা মামলার আসামি হয়েছে।
