অনুমোদন ব্যতিরেকে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের মার্কেট নির্মাণ কাজ বন্ধ রাখার নোটিস প্রদান করেছে পৌর কর্তৃপক্ষ। গত ২৬ সেপ্টম্বর মেয়র হাজি মোঃ ইসলাম সাক্ষরিত স্মারক মূলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বরাবর পৌরসভার অনুমোদন ব্যতিরেকে মার্কেটের চলামান নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেয়া হয়। এ নির্দেশনায় উল্লেখ করা হয় ভূমি অফিসের পাশে মার্কেটের ভবন নির্মাণ কাজ পৌর কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে করা হচ্ছে। যা ইমারত আইনের পরিপন্থি। এ কারণে নির্মাণ কাজ বন্ধ রেখে কাজের নকশা ও লোডবিয়ারিং সার্টিফিকেট পৌরসভায় জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। এছাড়া অনুমোদনবিহীন মার্কেটের নির্মাণ কাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় পৌর কর্তৃপক্ষ। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলা প্রশাসক, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ও সকল কাউন্সিলরদের অনুলিপি প্রদান করা হয়েছে।
