আজ তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচন

আপডেট : ০২ অক্টোবর ২০১৩, ২১:৫১
আজ বৃহস্পতিবার ময়মনসিংহের নবগঠিত তারাকান্দা উপজেলা পরিষদের প্রথম নির্বাচন। স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি দলীয় প্রার্থীকে বিজয়ী করতে মাঠে মরিয়া। সরকার ও বিরোধী দলের কেন্দ্রীয় নেতাদের গণসংযোগ ছিল জমজমাট, নির্বাচনী প্রচারণা ইতোমধ্যে শেষ হয়েছে। আগে থেকে আওয়ামী লীগ একক দলীয় প্রার্থী দিয়ে মাঠে থাকায় সুবিধাজনক অবস্থানে ছিলেন। পরে বিএনপির দু’গ্রুপ এক হয়ে মাঠে নামায় বিএনপিও এগিয়ে যায়। উভয় দলে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা। সাধারণ ভোটারদের কৌতূহলের শেষ নেই, কে হতে যাচ্ছেন তারাকান্দা উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান।