প্রাথমিক বিদ্যালয়ের শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মধ্যে বিনামূল্যে চশমা ও শ্রবণযন্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে উপজেলা সদরের বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আকতার চৌধুরী।
উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মইনুল হোসেন, বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস হোসনেয়ারা বেগম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আল মামুন, কৃষি অফিসার এবং উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষক নেতৃবৃন্দ।
