সংবাদ সংক্ষেপ

আপডেট : ০২ অক্টোবর ২০১৩, ২১:৫২
বেতাগী উপজেলা শিক্ষক সমিতির সভা বেতাগী(বরগুনা)সংবাদদাতা \ চাকরি জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সম্মেলন সফল করার লক্ষ্যে বাংলাদেশ শিক্ষক সমিতি বেতাগী উপজেলা শাখা গত মঙ্গলবার এক প্রস্তুতি সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবদুস সালাম সিদ্দিকী। বক্তব্য রাখেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আহবায়ক অধ্যাপক জাকির হোসাইন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মহসীন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ রোকনুজ্জামান ও প্রচার সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন প্রমুখ। বোদায় স্যানিটেশন মাস উদযাপন বোদা (পঞ্চগড়) প্রতিনিধি \ পঞ্চগড়ের বোদা সদর ইউনিয়নের পীরমামুদ গ্রামে র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে গতকাল বুধবার জাতীয় স্যানিটেশন দিবস উদযাপন করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন কারিতাস দিনাজপুর প্রকল্পের সহযোগিতায় পীরমামুদ শিশুশিক্ষা কেন্দ্র এর আয়োজন করে। এতে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক মহব্বহত, বোদা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম,সমাজ সেবক অখিল চন্দ্র ঘোষ,শিক্ষক বিমল দাস ও ধনঞ্জয় দেব। নেত্রকোনায় বিএনপির সভা-সমাবেশ নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা সদর উপজেলা বিএনপির উদ্যোগে গত দুদিনে কয়েকটি ইউনিয়নে সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়। ড্যাব নেতা ও নেত্রকোনা জেলা বিএনপির নেতা অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক নেতাকর্মীদের সাথে পথসভাও গণসংযোগ করেছেন। গতকাল বুধবার মদনপুর শাহ সুলতানের মাজার জিয়ারত শেষে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সোলায়মান ফকির, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজেজুল ইসলাম সুজাত, জেলা তাঁতীদলের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রোকনউদ্দিন প্রমুখ। মতলবে মডেল টেস্টের নামে অর্থ বাণিজ্য মতলব উত্তর (চাঁদপুর)সংবাদদাতা \ মতলব উত্তর উপজেলার ৫১টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে জেএসসি ও সমমানের পরীক্ষার মডেল টেষ্টের নামে চলছে অর্থ বাণিজ্য। উপজেলার ৩৯টি উচ্চ বিদ্যালয়ে ও ১২টি মাদ্রাসায় একযোগে চলছে এই পরীক্ষা। বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে জেএসসি ও সমমানের এজাতীয় কোন মডেল টেষ্ট পরীক্ষা নেয়ার বিধান না থাকলেও এখানে তাই চলছে। কিন্তু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস রহস্যজনক কারণে নিশ্চুপ রয়েছে। মিঠাপুকুরে মেঘনা ব্যাংকের পল্লীশাখা উদ্বোধন মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ীতে গতকাল বুধবার মেঘনা ব্যাংক লিমিটেড-এর পল্লীশাখার উদ্বোধন করা হয়েছে। এ পল্লীশাখার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেঘনা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এইচ এন আশিকুর রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন- রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব সরফুদ্দিন আহম্মেদ, রংপুর বেরোবি’র উপাচার্য ডাঃ এ কে এম নুর-উন-নবী, রংপুর বিভাগীয় কমিশনার দিলওয়ার বখ্ত, ডিআইজি ইকবাল বাহার প্রমুখ। দিনাজপুর জেলায় প্রায় পৌনে ৪ লাখ শিশুকে নগরকান্দায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নগরকান্দা(ফরিদপুর) সংবাদদাতা \ গতকাল বুধবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সুনীল কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান চৌধুরী মারুফ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরদার আঃ হান্নান, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মাহবুবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার(চঃদাঃ) আঃ সালাম মিয়া। ০৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। মেহেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন মেহেরপুর প্রতিনিধি \ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মেহেরপুরে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ আব্দুস সহিদ। উপস্থিত ছিলেন জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিক-উল আলম, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ও জেলা রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য আলামিন হোসেন। আগামী ৫ অক্টোবর সকাল থেকে জেলার ৪৮৯টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সের শিশুদের নীল রঙের এবং ১ থেকে ৫ বছর বয়সের শিশুদের লাল রঙের একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। কাপাসিয়ায় বিদ্যালয় ভবন উদ্বোধন কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা \ গত ২৯ সেপ্টেম্বর জাপানের স্বেচ্ছাসেবী সংস্থা ইন্টারন্যাশনাল এঞ্জেল এসোসিয়েশনের আর্থিক সহযোগিতায় গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে একটি ভবন নির্মাণ করে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এঞ্জেল এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারী মিঃ হিগাশিমুরা এত্সুজু, সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আজিজুল বারী। চুয়াডাঙ্গায় মাঠ দিবস অনুষ্ঠিত চুয়াডাঙ্গা প্রতিনিধি \ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেশের দক্ষিণাঞ্চলে লাগসই জাতের ধানবীজ উত্পাদন ও বিতরণ প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ সুফি মোঃ রফিকুজ্জামানের সভাপতিত্বে উপজেলার পাঁচমাইল-সুবদিয়ায় অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হরিবুলা সরকার। বিশেষ অতিথি ছিলেন পদ্মবিলা ইউনিয়নের মেম্বার বব্বুল আলম। ধুনটে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ধুনট (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার শেরপুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বগুড়া-৫ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী এমএ হান্নান ধুনট প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। গত মঙ্গলবার ধুনট প্রেসক্লাবের সভাপতি এনামুল বারী বাদশার সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন শেরপুর উপজেলা যুবলীগের সদস্য সাইফুল ইসলাম, খন্দকার ইন্টু আহমেদ, মাজেদুল ইসলাম মাজেদ, ভবানীপুর ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি গোলাম রব্বানী প্রমুখ। মধুখালীতে পূজা উদযাপন পরিষদের সভা মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ গত মঙ্গলবার মধুখালী পূজা উদযাপন পরিষদের বার্ষিক সাধারণ সভা মধুখালী উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মঞ্জু। পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. নাসির উদ্দিন মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ মিয়া প্রমুখ। কাঠালিয়ায় মতবিনিময় সভা কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ কাঠালিয়ায় দুর্গাপূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ প্রশাসনের উদ্যোগে গত মঙ্গলবার থানা চত্বরে এক মতবিনিময় সভা অফিসার ইনচার্জ মোঃ তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শিশির দাস, জাকির হোসেন ফরাজী, আখতার হোসেন নিজাম মীরবহর প্রমুখ। মনিরামপুরে অস্ত্র ও গুলিসহ ৪ জন আটক মনিরামপুর (যশোর) সংবাদদাতা \ মনিরামপুরে নাইন এমএম পিস্তল ও গুলিসহ ৪ সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার দুপুরে যশোর পল্লী বিদ্যুত্ সমিতি-২ এর ক্যাম্পাস থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলো-পৌর এলাকার আমিন উদ্দিনের ছেলে আক্তার হোসেন ও খোকনের ছেলে সাজিদ এবং সাতনল এলাকার মনি ও ফজলু। বরগুনায় দুর্যোগ ব্যবস্থাপনার যন্ত্রপাতি বিতরণ বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি \ বরগুনা সদর উপজেলার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর স্বেচ্ছাসেবকদের মাঝে গত মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত সাংকেতিক যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। স্থানীয় বঙ্গবন্ধু কমপ্লে¬ক্স মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর (ডা.) মোহাম্মদ সিরাজুল আকবর,এমপি। বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মো. আব্দুল ওয়াহাব ভূঞা, রেডক্রিসেন্ট বরগুনা ইউনিটের সেক্রেটারী হুমায়ূন কবির, সিপিপির সদর উপজেলা টিম লীডার জাকির হোসেন মিরাজ প্রমুখ। চাঁদপুরে হ্যাপি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন চাঁদপুর প্রতিনিধি \ চাঁদপুরে গৃহবধূ রাহিমা আক্তার হ্যাপি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী ও ছাত্রীরা। গত মঙ্গলবার মানববন্ধনে কলেজ, স্কুল ও এলাকার বহু মানুষ অংশগ্রহণ করে। এ সময় তারা হ্যাপি হত্যার সাথে জড়িত তার স্বামী সারোয়ার হোসেন সুমন, শ্বশুর মো. ইব্রাহিম মিয়া ও শাশুড়ীর ফাঁসি দাবি করে শ্লোগান দেয়। পরে চাঁদপুর জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করে। নাগরপুরে যুবদলের কমিটি বাতিলের দাবিতে মিছিল নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা যুবদলের অবৈধ আহবায়ক কমিটি বাতিলের দাবিতে নাগরপুরে যুবদলের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলে বর্তমান নাগরপুর যুবদলের আহবায়ক কমিটির বিরুদ্ধে ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী এ্যাডঃ গৌতম চক্রবর্তীর বিরুদ্ধে নানা প্রকার শ্লোগান দেয় মিছিলকারীরা। পরে বক্তব্য রাখেন যুবদল নেতা মোঃ ফারুক আহমেদ খান, নাজমুল হক স্বাধীন, এনামুল হক বাবুল, থানা জাসাসের সভাপতি মোঃ নিয়ামত আলী সুইট, কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম নূরু, জেলা ছাত্রদলের সহ-সম্পাদক আরিফুল ইসলাম নবা প্রমুখ। রংপুরে কৃমিনাশক কার্যক্রম উদ্বোধন রংপুর প্রতিনিধি \ কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে গত মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয়ের শিশুদের মুখে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর মধ্যদিয়ে এর উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন খান। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. রিয়াজুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মোজাম্মেল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামছুল হক, কাউন্সিলর মাহবুবার রহমান মঞ্জু, আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী প্রমুখ। মুন্সীগঞ্জে হাই-টেক পার্ক স্থাপন নিয়ে সেমিনার মুন্সীগঞ্জ প্রতিনিধি \ গত মঙ্গলবার মুন্সীগঞ্জে হাই-টেক পার্ক শিল্পের বিকাশ ও উন্নয়ন বিষয়ক সেমিনার হয়েছে। এতে প্রবন্ধ উপস্থাপন করে চুয়েটের সহযোগী অধ্যাপক ও কুয়েট আইটি বিজনেস ইনকুবেটরের প্রকল্প পরিচালক সাকি কাওসার, মুন্সীগঞ্জের এডিসি (শিক্ষা ও আইসিটি) সাগরিকা নাসরিন, সহকারী কমিশনার সানজিদা নাসরিন। জেলা প্রশাসক মো.সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, এডিএম আবু দাইয়ান মোহাম্মদ আহসানুল্লাহ প্রমুখ। দেলদুয়ারে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা\ গত মঙ্গলবার টাঙ্গাইল জেলা তথ্য অফিসের উদ্যোগে দেলদুয়ার উপজেলা পরিষদ মিলনায়তনে ‘শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার আবু কায়সার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দেলদুয়ার উপজেলা চেয়ারম্যান মতিয়ার রহমান মিয়া। বক্তব্য রাখেন টাঙ্গাইলের সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ। কর্মশালায় স্যানিটেশন, পরিবেশ ও জন্ম-নিবন্ধন বিষয়ের উপর বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক জহিরুল ইসলাম প্রমুখ। রামুতে ইমাম সম্মেলন সম্পন্ন রামু (কক্সবাজার) সংবাদদাতা\ রামু উপজেলা পরিষদ মিলনায়তনে গত মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত রামু উপজেলা পর্যায়ে ইমাম সম্মেলনে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন বলেছেন, গাড়ি পুড়িয়ে মানুষের জানমালের ক্ষতি করা কখনো প্রতিবাদের ভাষা হতে পারে না। এক্ষেত্রে সম্মানিত ইমামদের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন। জাতীয় প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতি রামু উপজেলা সভাপতি মাওলানা মোহাম্মদউল্লাহ নক্শাবন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল। ধামরাইয়ে মাদকবিরোধী সমাবেশ ধামরাই (ঢাকা) সংবাদদাতা\ ধামরাই থানা পুলিশের উদ্যোগে গত মঙ্গলবার মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসী সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছেন বলে জানা যায়। এতে বক্তব্য রাখেন ধামরাই ইউএনও আসাদুজ্জামান, ধামরাই থানার ওসি আব্দুর রশিদ, সুতিপাড়া ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী, শহীদুল্লাহ মেম্বার, সোমভাগ ইউপি চেয়ারম্যান আজাহার আলী প্রমুখ। রামগড়ে পিদিম ফাউন্ডেশনের কর্মশালা রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা\ বেসরকারি উন্নয়ন সংস্থা পিদিম ফাউন্ডেশনের উদ্যোগে গত মঙ্গলবার এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে পার্বত্য এলাকায় মহিলা ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্যের উন্নয়ন এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণে তাদের কার্যক্রম তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ভূঞা ও উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। রামগড় হাসপাতালের আরএমও ডা. ওসমানের সভাপতিত্বে এ কর্মশালায় বক্তব্য রাখেন পিদিম ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী নৃপেন বৈদ্য, প্রজেক্ট ম্যানেজার মিস হেপিনা ত্রিপুরা, প্রমুখ। জয়পুরহাটে চাইনিজ রেস্টুরেন্টের উদ্বোধন জয়পুরহাট প্রতিনিধি\ জয়পুরহাটে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ফুট-বে চাইনিজ রেস্টুরেন্টের উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মোজাহার আলী প্রধান। গত মঙ্গলবার ন্যাশনাল ব্যাংকের ৩য় তলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান, পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা, জয়পুরহাট চেম্বার অব কমার্সের সহ-সভাপতি এবং ফুট-বে চাইনিজ রেস্টুরেন্টের অংশীদার মাহমুদুল ইসলামসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিজয়নগরে মাদক বিক্রেতা আটক বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি \ বিজয়নগর উপজেলার কাশিপুর-সিঙ্গারবিল পাকা রাস্তা থেকে গত মঙ্গলবার রাত ১০টার সময় চম্পকনগর ফাঁড়ি পুলিশ ৯ বোতল হুইস্কি ও ১ কেজি গাঁজাসহ জুয়েল মিয়াকে (৩০) আটক করে। তার বাড়ি উপজেলার কাশিপুর গ্রামে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর পাকা রাস্তা থেকে তাকে আটক করে বিজয়নগর থানায় একটি মাদক আইনে মামলা করেন। জগন্নাথপুরে ৫ পলাতক আসামি গ্রেফতার জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ জগন্নাথপুরে গত মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৫ পলাতক আসামি গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে-উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের তমর উদ্দিন (৩৫), ছালিম মিয়া (৩০), শামীম আহমদ (২৭), রুহেল মিয়া (২২) ও ঝুনু মিয়া (৩০)। গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। হোমনায় আওয়ামী লীগ নেতার গণসংযোগ হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লা-১ থেকে গত সংসদ নির্বাচনে মহাজোটের মনোনয়নপ্রাপ্ত ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে উক্ত আসন থেকে মহাজোটের মনোনয়ন প্রত্যাশী হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আঃ মজিদ গণসংযোগ করেছেন। গতকাল বুধবার হোমনা পৌরসভার শ্রীমদ্দি ও লটিয়া গ্রামে গণসংযোগকালে তার সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব খন্দকার, পৌর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আঃ বাতেন, শামসুজ্জামান চেয়ারম্যান, আবুল কালাম মধু, উপজেলা কৃষকলীগ সভাপতি মোকবল হোসেন, সেক্রেটারী দুলাল সরকার প্রমুখ। মহেশপুরে উত্তেজক ট্যাবলেট আটক মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা\ মহেশপুর যাদবপুর বিজিবির কোম্পানির অধীন ৪ বিওপিতে অভিযান চালিয়ে গত এক মাসে ১৬৮৭ বোতল ফেনসিডিলসহ যৌন উত্তেজক ট্যাবলেট আটক করেছে। বিজিবি সূত্রে প্রকাশ, যাদবপুর, জলুলী, সামন্তা ও পলিয়ানপুর বিওপি মিলে মোট ১৬৮৭ বোতল ফেনসিডিল, ৮১ বোতল ভারতীয় মদ, ১ কেজি গাঁজা ও ২৮৬টি যৌন উত্তেজক ট্যাবলেট আটক করেছে। এছাড়া ১১ জন ধুড় আটক হয়েছে। এ বিষয়ে যাদবপুর কোম্পানি কমান্ডার আব্দুল মান্নান জানায়, তাদের অভিযান অব্যাহত রয়েছে। ভারতীয় গরু থেকে প্রায় অর্ধ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। গাইবান্ধায় হাজার পিস ইয়াবা উদ্ধার গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জানিপুর গ্রামে পুলিশ গত মঙ্গলবার অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। পুলিশ জানায়, এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুল মান্নান পালিয়ে য়ায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার নিজ শোবার ঘরের বিছানার তোষকের ভিতর থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় তার নামে মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কুমিল্লায় রাসায়নিকমুক্ত ফল বিক্রির উদ্যোগ কুমিল্লা প্রতিনিধি \ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে ভেজালমুক্ত ফল বিক্রির উদ্যোগ নিয়েছে ন্যাচারাল এগ্রো কমপ্লেক্স (ন্যাক)। এ উপলক্ষে গত রবিবার থেকে নগরীর পুলিশ লাইন হাই স্কুল ও বাদুরতলাস্থ ওয়াইডব্লিউসিএ স্কুল প্রাঙ্গণে ফরমালিন ও কার্বাইডমুক্ত কলা ও জাম্বুরা বিক্রির আয়োজন করা হয়। গতকাল বুধবারও ফল বিক্রয় কেন্দ্রে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। ন্যাকের এ উদ্যোগ নগরীতে বেশ সাড়া জাগিয়েছে। গতকাল কুমিল্লা সিটি কর্পোরেশন কার্যালয়ে মেয়র মনিরুল হক সাক্কু কার্বাইডমুক্ত কলার ছড়া গ্রহণ করে জনগণকে উত্সাহিত করেন। কোটালীপাড়ায় কৃষি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় উন্নত কৃষি ও মত্স্য প্রযুক্তি হস্তান্তর বিষয়ক ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি এ অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক মোঃ শওকত আকবর। এ সময় বাপার্ডের উপ-পরিচালক মাহামুদুন্নবী, সহকারী পরিচালক তোজাম্মেল হক, আব্দুল গনি মিনা উপস্থিত ছিলেন। গাইবান্ধা প্রেসক্লাবে আলোচনা সভা গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধা সাংবাদিক সংগঠন সমন্বয় পরিষদ ও রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে সাংবাদিক মস্কুর আহমেদ তরফদার লিটু’র স্মরণ সভা গতকাল বুুধবার গাইবান্ধা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সমন্বয় পরিষদের সভাপতি নুরুজ্জামান প্রধানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি কেএম রেজাউল হক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রেজাউন্নবী রাজু, সাধারণ সম্পাদক রজতকান্তি বর্মন, সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সরদার মো. শাহীদ হাসান লোটন প্রমুখ। রায়পুরায় মত্স্য চাষীদের স্মারকলিপি রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ মাছ বিদেশে রপ্তানি ও ন্যায্যমূল্যের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর গতকাল বুধবার স্মারকলিপি প্রদান করেছেন উপজেলার মত্স্য চাষিগণ। নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতিতে স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। এসময় মত্স্য চাষিদের মধ্যে উপস্থিত ছিলেন, হাজী মোঃ রফিকুল ইসলাম, মোঃ জয়নাল আবেদীন, ইসমাইল হোসাইন, কামাল হোসাইন প্রমুখ।