শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের আয়োজনে শেখ রাসেল স্মৃতি দাবা টুর্নামেন্টের খেলা আগামী সোমবার সকাল ১০টা হতে বাংলাদেশ দাবা ফেডারেশনের দাবা কক্ষে শুরু হবে। স্কুলে অধ্যয়নরত ছাত্র ও ছাত্রীরা টুর্নামেন্টে অংশ নিতে পারবে। অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের রবিবারের মধ্যে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কার্যালয়, ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কার্যালয়ে নির্ধারিত ফরমে নাম জমা দিতে বলা হয়েছে।
