কালের প্রকরণ

আপডেট : ০৩ অক্টোবর ২০১৩, ১৯:০৮
পাতাল-অবতরণে আজ আকাশ পেয়েছে পরমাণু-পাখা; ডানার ওপরে বসে হীরাশকুন শয়ে শয়ে। মৃত সব বন্ধুতার স্মৃতির পাহারায় বেঁচে থাকি আমি। দেখি—নরক কেমন নিরুপম নান্দনিক! স্বর্গের মঞ্জরি পড়ে থাক; ভালো লাগে অন্তহীন প্রেতিনীর প্রদর্শনী। আলোব্যবসার হাত হতে বেঁচে থাকো অন্ধকার অপেরা আমার। ভাদ্রের এমন বৃষ্টি; তার নৃত্যময় নীরবতার ভেতর তারানিরপেক্ষ আকাশ হঠাত্ কথা বলে ওঠে স্বাতীস্বরে। ঘড়ি থেকে টুপটাপ ঝরে পড়ে শেষতম সোনাঝুরি সময়।