বাংলা চলচ্চিত্রের প্রয়াত বরেণ্য নির্মাতা তারেক মাসুদের জন্মদিন উপলক্ষে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার আয়োজন করেছে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট। ‘আমার শেকড়ের সন্ধানে’ শীর্ষক এ প্রতিযোগিতায় ১৬ থেকে ২৫ বছর বয়সী যে কেউ অংশ নিতে পারবেন। অংশগ্রহণে আগ্রহী প্রতিযোগীকে আগামী ১৪ নভেম্বরের মধ্যে নির্ধারিত ফরম পূরণ করে চলচ্চিত্র জমা দিতে হবে। নির্বাচিত সেরা ১০টি চলচ্চিত্র আগামী ৫-৭ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় তারেক মাসুদ চলচ্চিত্র উত্সবে প্রদর্শিত হবে। এ ছাড়া একজন সেরা চলচ্চিত্র নির্মাতাকে দেওয়া হবে ‘তারেক মাসুদ তরুণ চলচ্চিত্র নির্মাতা অ্যাওয়ার্ড ২০১৩’। প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন ক্যাথরিন মাসুদ, মোরশেদুল ইসলাম, কামাল আহমেদ সাইমন, প্রসুন রহমান এবং খুশী কবির।
