জয়পুরহাটে গণপিটুনিতে চোর নিহত

আপডেট : ০৩ অক্টোবর ২০১৩, ২০:৫৪
জয়পুরহাটে চোরের ছুরিকাঘাতে গৃহকর্তা আহত, গণপিটুনিতে এক চোর নিহত এবং অপর এক চোর আহত হয়েছে। গৃহকর্তা জোড়েন চন্দ্র ও আহত চোর মিলনকে মারাত্মক আহত অবস্থায় জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত চোর লেদাবাবু সদর উপজেলার তাজুর মোড় এলাকার নুরুল হকের ছেলে এবং আহত মিলন শহরের আরাফাত নগর এলাকার আফতাব উদ্দীনের ছেলে।