সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৩ অক্টোবর ২০১৩, ২০:৫৬
মঠবাড়িয়ায় জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র্যালি মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা \ ‘ঝুলন্ত পায়খানা ভেঙে ফেলি, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করি’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে বক্তব্য রাখেন মঠবাড়িয়া পৌরসভার সচিব মো. হারুন অর রশিদ, কাউন্সিলর ইউসুফ আলী মৃধা, মতিয়ার রহমান মিলন, যুবলীগ নেতা শাকিল আহমেদ নওরোজ প্রমুখ। বাঞ্ছারামপুরে কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা দরিয়াদৌলত ইউনিয়ন শাখা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গত বুধবার অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন সম্মেলনে প্রধান অতিথি ছিলেন। বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ডাঃ রমজান আলী, আমির হোসেন প্রমুখ। নীলফামারীতে ভিটামিন “এ” ক্যাম্পেইন নীলফামারী প্রতিনিধি্্্্ \ জেলার ২ লাখ ৯১ হাজার ১১৫ জন শিশুকে ভিটামিন “এ” প্ল¬াস ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল বৃহস্পতিবার সিভিল সার্জন দপ্তরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং-এ একথা জানানো হয়। জেলার ৬ উপজেলা ও ৪ পৌর এলাকার স্থায়ী ও অস্থায়ী ১৬৬৩ টিকাদান কেন্দ্রে পাঁচমাস থেকে একবছর বয়সী ২৮ হাজার ৮০৫ জনকে এবং একবছর থেকে পাঁচ বছর বয়সী ২ লাখ ৬২ হাজার ৩১০ জন শিশুকে “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ফুলবাড়িতে সাড়ে ১০ লাখ টাকা মূল্যের পটকা আটক ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ দিনাজপুরের ফুলবাড়ি ৪০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা গত বুধবার ১০ লাখ ৬৮ হাজার ৪৫০ টাকা মূল্যের ভারতীয় পটকা আটক করেছে। পটকাগুলো ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা হচ্ছিল। ফুলবাড়ী ৪০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মিজানুর রহমান বলেন,গোপন সূত্রে খবর পেয়ে বিজিবি সদস্যরা ব্যাটালিয়নের অধীন বিরামপুরের মির্জাপুরে অভিযান চালিয়ে উল্লেখিত টাকা মূল্যের পটকা আটক করে। বড়াইগ্রামে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন পিতা বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বড়াইগ্রাম উপজেলার মানিকপুরে রুবেল (১৮) নামে এক মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন পিতা। পরে তাকে ছয়মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বড়াইগ্রাম থানার এএসআই মাহবুব জানান, উপজেলার মানিকপুর গ্রামের সুলতান আহম্মেদের ছেলে রুবেল দীর্ঘদিন যাবত্ মাদক সেবন করে আসছে। অনেক চেষ্টা করেও তাকে সুপথে আনতে না পেরে গত বুধবার সুলতান আহম্মেদ পুলিশ ডেকে তার ছেলেকে ধরিয়ে দেন। তালায় আমন ধানের ব্লক পরিদর্শন তারা (সাতক্ষীরা) সংবাদদাতা \ ব্র্যাক কৃষি ও খাদ্য নিরপত্তা কর্মসূচির আওতায় সাতক্ষীরা জেলার তালা উপজেলার ডাঙ্গানলতা গ্রামে গতকাল বৃহস্পতিবার কৃষি অফিসার মোঃ সামছুল আলম তিনটি আমন ধানের ব্ল¬ক পরিদর্শন করেন। এসময় ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আল মামুন হাওলাদার, সাতক্ষীরা জেলা ব্যবস্থাপক মোঃ শহীদ হোসেন, তালা উপজেলা ব্যবস্থাপক চন্দ্র শেখর মন্ডল, সাংবাদিক গাজী জাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলে। রাজারহাটে বিদেশগামীদের ওরিয়েন্টেশন সভা রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা \ রাজারহাট ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে গত বুধবার উপজেলা বিডিপি অফিসে ২৫ জন সম্ভাব্য বিদেশগামী অভিবাসী শ্রমিকদের নিয়ে এক দিনের প্রি-ডিসিশন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। উক্ত ওরিয়েন্টেশনে বিদেশ গমনে করণীয় সম্পর্কে আলোচনা হয়। সভায় বক্তব্য রাখেন- রংপুর সেন্টারের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আনোয়ার হোসেন, সাংবাদিক এনামুল হক, মাহফুজার রহমান মনু, যোগাযোগ কর্মী মোঃ শফিকুর রহমান প্রমুখ। লোহাগড়ায় ৫ হাজার কেজি ত্রাণের চাল উদ্ধার লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা \ লোহাগড়ায় নদী ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দকৃত ত্রাণের ৫ হাজার কেজি চাল উদ্ধার করেছে থানা পুলিশ । জানা গেছে, গত বুধবার নির্বাহী কর্মকর্তা রেবেকা খান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকতা আজিম উদ্দীন লোহাগড়া কলেজ রোডের সৈয়দ নুরুল আজম বাবু মিয়ার চাতাল সংলগ্ন চাল ব্যবসায়ী মশিয়ার রহমানের গোডাউন থেকে সরকারি বরাদ্দকৃত ৫ হাজার কেজি চাল উদ্ধার করেছে। কাউখালীতে মহিলা পরিষদের কর্মীসভা কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার উদ্যোগে সাংগঠনিক মাস পালনের সমাপনী অনুষ্ঠান উপলক্ষে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। মহিলা পরিষদের কার্যালয়ে সভাপতি জাহানুর বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক সুনন্দা সমদ্দার, ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন,অধ্যক্ষ রতন কুমার ঘোষ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ নুরুল হুদা বাবু, শাহিদা হক, মুকুল বেগম, মনোয়ারা বেগম প্রমুখ। সুনামগঞ্জে হত্যা মামলায় ১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড সুনামগঞ্জ প্রতিনিধি \ সুনামগঞ্জে হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। গত বুধবার সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নান এ রায় দেন। জানা যায়, ২০০০ সালের ১৪ মার্চ রাতে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারের বাসিন্দা রুস্তম আলী তার নিজ ঘরে শাশুড়ী মিরাছা বেগমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরদিন মিরাছা বেগমের ছেলে হায়াত আলী বাদী হয়ে রুস্তুম আলীকে আসামি করে তাহিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার আদালত রায় দেন। ফরিদপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা ফরিদপুর প্রতিনিধি \ ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক নাগরিক বার্তার নির্বাহী সম্পাদক ও জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সিদ্দিকী কামরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার স্মারকলিপি দিয়েছে। জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে এ স্মারকলিপি পেশ করেন সাংবাদিক নেতারা। ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে একজন সাংবাদিককে হেয় প্রতিপন্ন ও হয়রানি করার জন্যই এ মামলা করা হয়েছে। মামলার বাদী এলাকার চিহ্নিত মাদকসেবী। মহেশপুরে ২ কেজি গাঁজাসহ ১ ব্যবসায়ী গ্রেফতার মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ গত বুধবার মহেশপুর উপজেলার পলিয়ানপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা ২ কেজি গাঁজাসহ মনজু নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পলিয়ানপুর ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল হামিদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মুন্ডুমালা মোড় থেকে মনজুকে গাঁজাসহ গ্রেফতার করে। মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রামে তার বাড়ি। এব্যাপারে মহেশপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে। কোটালীপাড়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ যদুনাথ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহম্মেদ প্লাবন, আরএমও ডাঃ প্রেমানন্দ মন্ডল, সহকারী সার্জন কাকলী হালদার, জাগরণী সংস্থার প্রোগ্রাম ম্যানেজার অনিল চন্দ্র রায় প্রমুখ বক্তব্য রাখেন । উলিপুরে ২৫ জন দুঃস্থ মহিলাকে সেলাই মেশিন উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা \ কুড়িগ্রামের উলিপুরে ২৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত দুস্থ মহিলাকে ২৫টি সেলাই মেশিন প্রদান করেছেন সোসাইটি ফর সোস্যাল সার্ভিস (এসএসএস)। গতকাল বৃহস্পতিবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার রংপুর জোনাল ম্যানেজার লিয়াকত আলী। শাখা ব্যবস্থাপক আব্দুল মালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদ, উপজেলা সমবায় অফিসার রফিকুল ইসলাম, ভোরের কাগজ কুড়িগ্রাম প্রতিবেদক তৈয়বুর রহমান, এরিয়া ম্যানেজার মন্জুর মোর্শেদ প্রমুখ। গাইবান্ধায় ৩ দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধায় গতকাল বৃস্পতিবার ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। এ মেলার উদ্বোধন করেন তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম খান। রূপকল্প-২০২১ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এ মেলায় প্রায় অর্ধশত প্রতিষ্ঠান অংশ নিয়েছে। জেলা প্রশাসক ড. কাজী আনোয়ারুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অ্যাড. সৈয়দ শামছুল আলম হীরু, স্থানীয় মন্ত্রণালয়ের কর্মকর্তা রঞ্জিত কুমার দাস, গাইবান্ধা জেলা পরিষদের নির্বাহী প্রধান কল্লোল কুমার চক্রবর্তী প্রমুখ। ভান্ডারিয়ায় আন্তর্জাতিক শিশু সপ্তাহ উপলক্ষে র্যালি ভান্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার ভান্ডারিয়া এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক শিশু সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ভান্ডারিয়া এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রকল্প ম্যানেজার (শিক্ষা প্রকল্প) নেলসন প্রফুল্ল হাজরার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ও শিশুবিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, ভান্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গাজী মাহবুবুল আলম ও ওয়ার্ল্ড ভিশনের শিক্ষা প্রকল্প অফিসার আশিষ কুমার অধিকারী প্রমুখ। নবীগঞ্জে ইভটিজিং ও নারী নির্যাতন বন্ধে মানববন্ধন নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা\ নবীগঞ্জ উপজেলার আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে ইভটিজিং ও নারী নির্যাতন বন্ধের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মানববন্ধন শেষে সভায় বক্তারা ইভটিজারদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কার্যকরী পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন। এতে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি মোঃ আলতাফ আলী। বক্তব্য রাখেন ফখরুল আহসান চৌধুরী, এটিএম সালাম, আব্দুস ছালাম, প্রদীপ রঞ্জন দাশ, শেখ সইফা আক্তার কাকলী, সিরাজ মিয়া প্রমুখ। মাদারীপুরে যুব কল্যাণ তহবিলের চেক বিতরণ মাদারীপুর প্রতিনিধি \ যুব উন্নয়ন অধিদপ্তরে গতকাল বৃহস্পতিবার যুব কল্যাণ তহবিলের চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক মো. নূর-উর-রহমান ও পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম ১৭টি প্রতিষ্ঠানের মধ্যে চেক বিতরণ করেন। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ নাসিরউদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হোমায়রা লতিফ পান্না। ডিমলায় ছাগল কেনার জন্য টাকা বিতরণ ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডিমলায় গতকাল বৃহস্পতিবার আরডিআরএস বাংলাদেশ প্রাইম প্রজেক্টের উদ্যোগে মাচা পদ্ধতিতে ছাগল কেনার জন্য ৪ লাখ টাকা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। হতদরিদ্র নারীদের আত্মকর্মসংস্থান করার লক্ষ্যে ৫০ জন নারীকে প্রশিক্ষণ শেষে ৩টি করে ছাগল কেনার জন্য ৮ হাজার করে টাকা দেয়া হয়। ডিমলা সদর ও বালাপাড়া শাখার ২৫ জন করে হতদরিদ্র নারীদের জন্য টাকা বিতরণ করেন আরডিআরএস বাংলাদেশ প্রাইম প্রজেক্টের কর্মসূচির ব্যবস্থাপক গোলাম মোস্তফা, এলাকা ব্যবস্থাপক জর্জিস আলম। মুরাদনগর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ সৈয়দ রাজিব আহম্মেদকে সভাপতি মো. আনোয়ার হোসেনকে সেক্রেটারী ও মো.আল-আমিনকে সাংগঠনিক সম্পাদক করে কুমিল্লার মুরাদনগর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম সোহাগ ও সেক্রেটারী সারোয়ার হোসেন বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সেক্রেটারী জাহাঙ্গীর আলম সরকার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক অর্থ ও পরিকল্পনা সম্পাদক ইউসুফ আবদুল্লাহ হারুন। পার্বতীপুরে ফেনসিডিল ও মোটর সাইকেলসহ গ্রেফতার পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা \ পার্বতীপুর মডেল থানা পুলিশ ৬৮ বোতল ও মোটর সাইকেলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। জানা যায়, গত বুধবার পার্বতীপুর মডেল থানা-পুলিশ হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া খাগড়াবন্দ মৌলভীর ডাঙ্গা এলাকা থেকে মোটর সাইকেল আটক করে। পরে মোটর সাইকেলের ট্যাঙ্কি ও সিটের নিচ থেকে ৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার ও ব্যবসায়ী তুহিন বাবুকে (১৯) গ্রেফতার করে দিনাজপুর জেল-হাজতে পাঠিয়েছে। চাঁপাইনবাবগঞ্জে পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকা থেকে বুধবার ৪টি বিদেশি পিস্তল, ৮টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলিসহ মোহাম্মদ শামীম নামে এক অস্ত্র ব্যবসায়িকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত শামীমের বাড়ি উপজেলার কয়লারদিয়াড় গ্রামে। বুধবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের সামনে শামীমকে হাজির করা হয়। রাজশাহীর অধিনায়ক লেঃ কর্ণেল আনোয়ার সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃত শামীম একজন অস্ত্র ব্যবসায়ী। কানসাটে অস্ত্র বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫’র একটি দল বুধবার বিকেল ৩টায় সেখানে অভিযান চালায় এবং কানসাট বাজার সংলগ্ন একটি আম বাগান থেকে ইউএসএর তৈরি ৪টি পিস্তল, ৮টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড পিস্তলের গুলিসহ মোহাম্মদ শামীমকে গ্রেফতার করা হয়। টেকনাফে ছুরিকাঘাতে স্কুলছাত্রী আহত টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা \ টেকনাফে ছুরিকাঘাতে উন্মে কুলছুম নামের এক ছাত্রী গুরুতর আহত হয়েছে। আহত ছাত্রী সাবরাং ইউনিয়নের নয়াপাড়া আলহাজ্ব নবী হোছেন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। সে নয়াপাড়া পুরানপাড়ার মুক্তার আহাম্মদের কন্যা বলে জানা যায়। জানা যায়, বৃহস্পতিবার সকালে হারিয়াখালী এলাকার ঈমান হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম পূর্ব শত্রুতার জের ধরে তার সহপাঠী উন্মে কুলছুমকে ক্লাস থেকে বের হওয়ার সময় হঠাত্ ছুরিকাঘাত করে। এ সময় উন্মে কুলছুম গুরুতর জখম হলে শিক্ষক ও অন্য ছাত্র-ছাত্রীরা তাকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার রোগীর অবস্থা বেগতিক দেখে তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে উক্ত ছাত্রী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।