কেনিয়ার এক সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আইসিসি

আপডেট : ০৩ অক্টোবর ২০১৩, ২০:৫৯
কেনিয়ার ডেপুটি প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর মামলার একজন সাক্ষীকে ঘুষ দেয়ার অভিযোগে একজন সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট(আইসিসি)। আইসিসি সন্দেহ করছে বিচারকে প্রভাবিত করার জন্য একজন সাক্ষীকে ঘুষ দিয়েছে সাংবাদিক ওসাপিরি বারাসা। এই প্রথমবার এ ধরনের গ্রেফতারী পরোয়ানা জারি করল আইসিসি। তবে বারাসা জানিয়েছেন তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে প্রস্তুত।গত বুধবার রুটোর বিচার শুরু হয়েছে।