সংবাদ কণিকা

আপডেট : ০৩ অক্টোবর ২০১৩, ২০:৫৯
তুরস্ক মানবাধিকার লঙ্ঘন করেছে :অ্যামনেস্টি তুরস্কে গেজি পার্কে সরকার বিরোধী বিক্ষোভ চলাকালে তা দমন করতে গিয়ে কর্তৃপক্ষ ব্যাপকহারে মানবাধিকার লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি জানায়, বিক্ষোভকারী হত্যায় তাজা গোলাবারুদ ব্যবহার করা হয়েছে এবং কয়েকজন নারী বিক্ষোভকারীকে যৌন অপব্যবহার করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, দমনাভিযানে আহত, বেআইনিভাবে আটক, মারধোরের শিকার এবং যৌন অপব্যবহারের শিকার হওয়াদের সাক্ষাত্কার নিয়েছেন তদন্তকারীরা। অ্যামনেস্টির বিশেষজ্ঞ এন্ড্রু গার্ডনার বলেন, গেজি পার্কে বিক্ষোভ দমনের চেষ্টায় ব্যাপক মাত্রায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। কমনওয়েলথ থেকে বেরিয়ে যাচ্ছে গাম্বিয়া কমনওয়েলথ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে গাম্বিয়া। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই ঘোষণা দেয়া হলেও এর কোনো কারণ জানানো হয়নি। তবে গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া জ্যামেহের সঙ্গে যুক্তরাজ্যের বৈরীভাবের কারণেই এমন ঘোষণা এসেছে বলে অনেকের ধারণা। গাম্বিয়া সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “ব্রিটিশ কমনওয়েলথ থেকে গাম্বিয়া সদস্যপত্র প্রত্যাহার করে নিয়েছে।“ “গাম্বিয়া সিদ্ধান্ত নিয়েছে তারা আর কখনো কোনো নব্য ঔপনিবেশিক প্রতিষ্ঠানের সদস্য হবে না। —বিবিসি রাজতন্ত্রের অবমাননায় রাজতন্ত্রীর সাজা রাজতন্ত্রকে অবমাননার দায়ে রাজতন্ত্রপন্থি এক আন্দোলনের প্রতিষ্ঠাতা নেতাকে ২ বছরের কারাদণ্ড দিয়েছে থাইল্যাণ্ডের একটি আদালত। মঙ্গলবার রাজতন্ত্রপন্থি তথাকথিত ‘হলুদ জামা’ আন্দোলনের নেতা ব্যবসায়ী সন্ধি লিমথঙ্গকুল এ সাজা পেয়েছেন। রাজতন্ত্রকে আক্রমণ করে করা রাজতন্ত্র বিরোধীদের একটি মন্তব্য পুনরাবৃত্তির জন্য তাকে এ সাজা দেয়া হয়। ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত ‘হলুদ জামা’ আন্দোলনের নেতৃত্ব দেন তিনি। — রয়টার্স