আগামীকাল আজ শুক্রবার ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপের খেলায় কেনিয়াকে হারাতে পারলেই ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে খেলা নিশ্চিত করবে। সেক্ষেত্রে ক্রিকেটে আরো একটি ইতিহাস গড়বে দেশটি। কেননা এর আগে আফগানরা দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে।
আফগানিস্তান গত বুধবার সংযুক্ত আরব আমিরাতের শারজায় হামিদ হাসানের বোলিং ও নওরোজ মঙ্গলের ব্যাটিংয়ে কেনিয়াকে ৮ উইকেটে হারিয়ে বিশ্বকাপে খেলার দোরগোড়ায় এসে দাঁড়ায়। ওয়ানডে ক্রিকেটের পরবর্তী বিশ্বকাপটি আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
টেস্ট ঘরানার বাইরের দেশগুলোর মধ্যে আয়ারল্যান্ড এরই মধ্যে লিগ চ্যাম্পিয়নশিপের শীর্ষ দল হিসেবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আইরিশরা তাদের ১৪ খেলায় ১১টিতে জিতে এবং দু’টিতে ড্রয়ের সুবাদে ২৪ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব দেখায়। শারজায় অনুষ্ঠিত হচ্ছে আট দলের এই চ্যাম্পিয়নশিপ।
আফগানিস্তান ১৭ পয়েন্ট পেয়ে এ খেলাটির আগ পর্যন্ত চতুর্থ স্থানে ছিল। তবে কেনিয়ার বিরুদ্ধে এ ম্যাচটি জিতলে স্বাগতিক আমিরাত (১৮) ও নেদারল্যান্ডকে (১৮) পেছনে ফেলে আফগানরা দ্বিতীয় দল হিসেবে খেলবে বিশ্বকাপে। অপরদিকে কেনিয়ার জয়ে আমিরাত ১৯৯৬ সালের পর আবার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠবে। নিয়ম অনুযায়ী ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপ থেকে শীর্ষ দু’টি দল সরাসরি বিশ্বকাপে খেলবে। অপরদিকে পয়েন্ট টেবিলের নিচের ছয় দল আগামী বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাইয়ে খেলে সহযোগী দেশগুলোর কোটায় শেষ দুই দল হিসেবে বিশ্বকাপে যাবে। পাকিস্তানের হয়ে ১৯৯৪ থেকে ২০০০ সালের মধ্যে চারটি টেস্ট ও ১০টি ওয়ানডে ক্রিকেট খেলা কবির খানের অধীনে এগিয়ে চলেছে।
