আসন্ন ঘরোয়া মৌসুমে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন কোটা পদ্ধতি চালু করার চিন্তা করছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। আইউইটনেস নিউজ ওয়েবসাইটে এ সংবাদ প্রচারিত হয়।
নতুন নিয়মানুসারে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে তাদের সেরা একাদশে ন্যূনতম দু’জন কৃষ্ণাঙ্গ ক্রিকেটার মাঠে নামাতে হবে। গত মাসে জোহানেসবার্গে অনুষ্ঠিত বৈঠকে একজন সদস্যের এ প্রস্তাব উত্থাপনের কথা স্বীকার করেছেন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন লরগাত। লরগাত জানান, আগামী ১১ অক্টোবর বোর্ডের পরবর্তী সভায় এ প্রস্তাবের বিষয়ে আলোচনা হবে। তবে জাতীয় দলের বেলায় এ নিয়ম প্রযোজ্য হবে না বলে নিশ্চিত করেন তিনি। -বাসস
