এমবিএ সম্পন্ন করলেন আইরিন

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ২০:৪৫
প্রতিভাবান মডেল-অভিনেত্রী আইরিনের প্রথম চলচ্চিত্র এই ইদে মুক্তি পেতে যাচ্ছে। দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘ভালোবাসা জিন্দাবাদ’ শিরোনামের এই ছবিতে আইরিনের বিপরীতে অভিনয় করেছেন আরেফিন শুভ। মাত্র ক’দিন আগে এমবিএ সম্পন্ন করলেন তিনি। নিজের এমবিএ সম্পন্ন নিয়ে আইরিন বলেন, ‘আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে দুই বছর পড়ালেখার পর শেষ পর্যন্ত এমবিএটা শেষ হলো। এটা নিয়ে অনেক টেনশনে ছিলাম। মডেলিং ও অভিনয়ের উপর অনেক চাপ ফেলত পড়ালেখাটা। এটা শেষ হওয়ায় এখন আমি অনেকটাই চিন্তামুক্ত। এখন নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করতে চাই। এর বাইরে আপাতত কিছু ভাবছি না।’