জন্মদিন

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ২০:৪৮
মোনালিসা :এ প্রজন্মের অন্যতম জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। নাটক, বিজ্ঞাপন ও টেলিফিল্মে সমানতালে অভিনয় করেছেন তিনি। অভিনয়ে বেশি সময় দিলেও নিজের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল বিজ্ঞাপন। বিজ্ঞাপনে মডেল হওয়ার পর থেকেই তিনি দর্শকমহলে সমাদৃত হন। কাজের ব্যাপারে ভীষণ চুজি। তার কাজগুলো দর্শকমহলে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। অভিনয় করেছেন এ প্রজন্মের সব শীর্ষ তারকার সাথেই। আজ এই গুণী মডেল-অভিনেত্রীর শুভ জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে শুভেচ্ছা।