মুগ্ধতার পর তারেক

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ২০:৪৮
পুরো নাম তারেক এ এফ এম হলেও নিজের অডিও অ্যালবাম রিলিজের পর বন্ধুদের কাছে ‘মুগ্ধ তারেক’-এ পরিণত হয়েছেন তিনি। সম্প্রতি তার একটি সলো অ্যালবাম ও ব্যয়বহুল কিছু মিউজিক ভিডিও রিলিজ হওয়ায় এরই মধ্যে গান নিয়ে আলোচনায় চলে এসেছেন। তার সাথে গেয়েছেন সেরা কণ্ঠের বিজয়ী শিল্পী নদী। হংকং প্রবাসী এই শিল্পী তাই গানের টানেই বারবার ছুটে আসেন নিজ দেশে। এবারের ঈদের আগেও তাই এসেছেন। নিজের অ্যালবামের বেশ কিছু ভিডিও ও নতুন গানের রেকর্ড করবেন এবারের সফরে। নতুন কাজ প্রসঙ্গে তারেক বলেন, ‘আমি আমার গানের মুগ্ধতা নিয়ে সকলেল ভালবাসায় বেঁচে থাকতে চাই। গানটা আমার আজন্ম নেশা ছিল কিন্তু জীবিকার তাগিদেই অবশেষে আমাকে খানিকটা দূরে চলে যেতে হয়। নেশাটা প্রবল ছিল বলেই ফিরে এসেছি। এখন ইচ্ছে আছে খুব সময় নিয়ে অল্প কিন্তু ভালো কিছু গান উপহার দেওয়ার। সেই লক্ষেই এগোচ্ছি।