‘নাট্যযুদ্ধ’-এর লগো উন্মোচন

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ২০:৪৯
ব্যাকড্রপ লিমিটেড ও এটিএন বাংলার যৌথ আয়োজনে টেলিভিশন নাটক বিষয়ক রিয়েলিটি শো ‘নাট্যযুদ্ধ’-এর সার্বিক আয়োজন এগিয়ে চলছে। ইতিমধ্যে দেশব্যাপী শুরু হয়েছে এর রেজিস্ট্রেশন কার্যক্রম। আগ্রহী অভিনেতা-অভিনেত্রী, নাট্যকার, পরিচালকদের কাছ থেকে মিলছে ব্যাপক সাড়া। গত ২ অক্টোবর বিকাল ৫টা ৩০ মিনিট হোটেল সোনারগাঁওয়ের সুরমা হলে নাট্যযুদ্ধের লোগো উন্মোচন ও টাইটেল স্পন্সর প্রতিষ্ঠানের সাথে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। চুক্তি পত্রে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, ব্যাকড্রপের চেয়ারম্যান মনোয়ার হোসেন পাঠান ও টাইটেল স্পন্সর কোম্পানি গ্লোব সফ্ট ড্রিংকস লিমিটেডের চেয়ারম্যান হারুনুর রশিদ চুক্তিপত্রে স্বাক্ষর করেন।