আশুলিয়ায় পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী আটক

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ২১:২১
আশুলিয়ায় একটি বিদেশি পিস্তলসহ এক শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আশুলিয়ার জামগড়া গোড়াট এলাকা ওই সন্ত্রাসীকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। আটককৃত শীর্ষ সন্ত্রাসীর নাম সাদেকুল ইসলাম। সে ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার পুরান পাড়ার শাহাবুদ্দিনের ছেলে। জানা গেছে, সে দীর্ঘদিন যাবত্ এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও বিভিন্ন দখল বাণিজ্যে সম্পৃক্ত থেকে শিল্প এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।