বাংলাদেশ রুখে দাঁড়াও ঃ জামায়াত শিবির নিষিদ্ধকরণ, সাম্প্রদায়িক সহিংসতা প্রতিহত করা ও যুদ্ধাপরাধের রায় কার্যকরসহ পাঁচটি দাবিতে ঢাকায় জাতীয় কনভেনশন, সকাল ১০টা, সোহরাওয়ার্দী উদ্যান।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন ঃ ‘রামপাল তাপবিদ্যুত্ কেন্দ্র সুন্দরবনের কী ক্ষতি করবে’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভা, বিকাল ৩টা, ঢাকা রিপোর্টার্স ইউনিটি গোলটেবিল মিলনায়তন।
কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা ঃ মেলার ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দঘন অনুষ্ঠান, বিকাল ৬টা, সেগুন বাগিচা কচি-কাঁচা মেলা প্রাঙ্গণ।
জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম ঃ জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে বিশেষ সচেতনতামূলক বিতর্ক ‘আইন করে নয়, সামজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই কন্যাশিশুর বিয়ে প্রতিরোধ করা সম্ভব’, বিকাল ৩টা, জাতীয় প্রেসক্লাব।
নেত্রকোনা জেলা সমিতি-ঢাকা ঃ সাধারণ সভা ও নির্বাচন, বিকাল ৪টা, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তন। দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ঃ তৃণমূল জনগোষ্ঠীর জাতীয় কনভেনশন-২০১৩, সকাল ১১টা, বিএমএ মিলনায়তন।
ঢাকাবাসী সংগঠন ও বিশ্ব কলাকেন্দ্র ঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঐতিহ্যবাহী-বাকরখানি ও গাছ-গাছালির ছাল-বাকল, গাছের ফল-বীজ, পাখির পালক ও মাটির তৈরি গহনা সামগ্রীর প্রদর্শনী, বিকাল ৩টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র মুনির চৌধুরী মিলনায়তন।
ইন্ডাস্ট্রি-অল বাংলাদেশ কাউন্সিল ঃ সাভারে রানা প্লাজা দুর্ঘটনার ৬ মাস পূর্তিকে সামনে রেখে মানববন্ধন কর্মসূচি, সকাল ১১টা, জাতীয় প্রেসক্লাবের সামনে।
