গতকাল উদযাপিত হয়েছে মহালয়া। এদিকে শেষের পথে শারদীয় দুর্গোত্সবের প্রস্তুতি। দিন-রাত রঙ আর তুলির শেষ আঁঁচড়ে প্রতিমা রাঙিয়ে তুলছেন শিল্পীরা।
কুমিল্লা
কুমিল্লায় প্রায় সাতশ’ পূজাম্লপে চলছে দুর্গাপুজার ব্যাপক প্রস্তুতি। এর মধ্যে মহানগর এলাকায় ৪৫টি, আদর্শ সদর উপজেলায় ২১টি, সদর দক্ষিণে ৩১টি, মুরাদনগরে ১৫০টি, দাউদকান্দিতে ৪৮টি, মেঘনায় ৩টি, তিতাসে ১২টি, দেবিদ্বারে ৮০টি, লাকসামে ৩১টি, চান্দিনায় ৬৭টি, ব্রাহ্মণপাড়ায় ১২টি, বুড়িচংয়ে ৪০টি, চৌদ্দগ্রামে ২১টি, নাঙ্গলকোটে ৮টি, হোমনায় ৩২টি, বরুড়ায় ৭৪টি, মনোহরগঞ্জে ১১টি পূজা হচ্ছে। এছাড়াও জেলা ও উপজেলাসহ নগরীর ঈশ্বরপাঠশালা, রাজরাজেশ্বরী কালীবাড়ী, করুণাময়ী কালীবাড়ি, সিদ্ধেশ্বরীকালী বাড়ি, চাঁনময়ী কালীবাড়ি, কালিয়াজুরী (শীলবাড়ি), বজ্রপুর, দেশওয়ালীপট্টি, কাপড়িয়াপট্টিসহ নগরীর বাসাবাড়ির পারিবারিক মন্দিরগুলোতে দুর্গা প্রতিমা তৈরি কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন মৃিশল্পীরা।
মেহেরপুর
এ বছর জেলায় ৩৪টি পূজা ম্লপে পূজা উদযাপিত হচ্ছে। মেহেরপুর সদর উপজেলায় ১৩টি, গাংনী উপজেলায় ১৪টি ও মুজিবনগর উপজেলায় ৭টি পূজা মন্ডপে পূজা উদযাপিত হবে।
স্বরূপকাঠি (পিরোজপুর)
স্বরূপকাঠিতে ৯৪টি পূজাম্লপে শারদীয় দুর্গাপুজা উদযাপনে চলছে ব্যাপক প্রস্তুতি। এর মধ্যে স্বরূপকাঠি পৌরসভায় ৪ টি, বলদিয়া ইউনিয়নে ৩, সোহাগদলে ৫, স্বরূপকাঠিতে ৩, আটঘর কুড়িয়ানায় ১৪, জলাবাড়িতে ১৬, গুয়ারেখায় ১৪, দৈহারীতে ১৫, সমুদয়কাঠিতে ১৪, সুটিয়াকাঠিতে ২ ও সারেংকাঠি ইউনিয়নে ৪টি পূজা ম্লপে পূজা অনুষ্ঠিত হবে।
রাণীনগর (নওগাঁ)
নওগাঁর রাণীনগরে এবার ৮টি ইউনিয়নে মোট ৪০টি পূজা ম্লপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার খট্টেশ্বরে ৩টি, কাশিমপুরে ৭টি, গোনায় ৩টি, পারইলে ৮টি, বড়গাছায় ৫টি, কালীগ্রামে ৫টি, একডালায় ৫টি এবং মিরাটে ৩টি ম্লপে পূজা অনুষ্ঠিত হবে।
গোয়ালন্দ (রাজবাড়ী)
গোয়ালন্দ উপজেলার অধিকঝুকিপূর্ণ পূজাম্লপগুলোতে বাড়তি নিরাপত্তার দাবী জানিয়েছেন পূজা উদ্যাপন পর্ষদ। পৌরসভার ১৩টি ও ইউনিয়ন পর্যায়ে ৮টিসহ মোট ২১টি ম্লপে পূজা অনুষ্ঠিত হবে।
ভালুকা (ময়মনসিংহ)
ভালুকা উপজেলার ১১টি ইউনিয়নে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। এবার ৫৮টি পূজাম্লপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।
তালা (সাতক্ষীরা)
সাতক্ষীরার তালায় ১৮৫টি পূজা ম্লপে পুরোদমে চলছে প্রতিমা তৈরির কাজ। দূর্গোত্সব পালনে অনেকে নতুন নতুন জামা-কাপড়সহ ঘরের প্রয়োজনীয় যাবতীয় জিনিসের কেনাকাটা করতে শুরু করেছেন। তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু জানান, ইতিমধ্যে নিরাপত্তা বিধানের জন্য পূজা উত্যাপন পরিষদের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে।
রামগঞ্জ(লক্ষ্মীপুর)
রামগঞ্জ উপজেলার পৌরসভাসহ ১৯টি পূজা ম্লপে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রামগঞ্জ পৌরসভায় ৬টি, ৫ নম্বর চ্লিপুরে ৭টি, ১ নম্বর কাঞ্চনপুরে ১টি, ২ নম্বর নোয়াগাওয়ে ১টি, ৪ নম্বর ইছাপুরে ১টি, ৩ নম্বর ভাদুরে ১টি, ৮ নম্বর করপাড়ায় ১টি, ৯ নম্বর ভোলাকোয় ১টি দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা উপলক্ষে অত্র এলাকায় সরকারিভাবে সাড়ে ৯ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।
শিবচর (মাদারীপুর)
শিবচর উপজেলায় ৫৬টি ম্লপে পূজা অনুষ্ঠিত হবে। ম্লপগুলো হচ্ছে শিবচর পৌরসভায় শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর দূর্গা, স্বর্ণকার পট্রি মা কালি মন্দির, শ্রী শ্রী ঠাকুর বাড়ীর শীতলা মন্দির, ডি.সি রোড, বাবু বাড়ী, চরগুয়াতলা শ্যাম দাসের বাড়ি, কালাচাঁন মন্ডলের বাড়ী, কানাই লাল কুন্ডুর বাড়ী, অমল ঘোষের বাড়ী, নলগোড়া সূত্রধর, নারায়ণ চন্দ্র কুন্ডুর বাড়ী, কানাই সূত্রধরের বাড়ী, নলগোড়া ভরত মালোর বাড়ী প্রভৃতি।
