প্রাকৃতিক সৌন্দর্য দেখতে স্পেনিস যুবক বাংলাদেশে

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ২১:৩৩
প্রাকৃতিক সৌন্দর্য দেখতে স্পেনের যুবক মি. মোরা গত ১৪ দিন ধরে বাংলাদেশে সাইকেল ভ্রমণ করছেন। তিনি ওই দেশের মাদ্রিদ এলাকার মি. জাবিয়ার মোরার ছেলে। এ দেশের প্রাকৃতিক রূপ-মাধুর্য দেখে মোরা মুগ্ধ হয়েছেন। জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর মি. মোরাসহ তিন বন্ধু বাংলাদেশে আসেন। এরপর সাইকেল চালিয়ে বিভিন্ন গ্রামের প্রকৃতি পরিদর্শন করেন। দুই বন্ধু দেশে ফিরে গেলেও মি. মোরা বাংলাদেশে আরও ৩৬ দিন অবস্থান করবেন। গত বৃহস্পতিবার সকালে তিনি চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা গ্রামে আসেন। এসময় চাঁন্দকরা সেকান্দর আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ বিপুলসংখ্যক উত্সুক জনতা তার সাথে কথা বলতে ভিড় জমায়। এ প্রতিবেদককে মি. মোরা জানান, ‘বাংলাদেশ একটি শান্ত সমৃদ্ধ দেশ। এ দেশের মানুষ সুখী। ভিনদেশি প্রাকৃতিক শোভা উপভোগের জন্য এদেশে এসেছি’। তিনি স্পেনের বিমানবন্দরে ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন। চাকরি ছেড়ে দিয়ে দেশ ভ্রমণের উদ্দেশ্যে বের হন ।