পাবনায় ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ২১:৩৪
দৈনিক ইত্তেফাকের পাবনা জেলার উপর প্রকাশিত বিশেষ ক্রোড়পত্র ‘আমার জেলা পাবনা’-এর মোড়ক উন্মোচন করা হয় বুধবার দুপুরে। জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র স্থাপন প্রকল্পস্থলে মোড়ক উন্মোচন করেন পাবনা জেলা পরিষদ প্রশাসক এম. সাইদুল হক চুন্নু। এ সময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, ইত্তেফাকের প্রবীণ সাংবাদিক আনোয়ারুল হক, সাংবাদিক এবিএম ফজলুর রহমান, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আহমেদ, সম্পাদক মোস্তাক আহমেদ কিরণ, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার রফিকুল বাশার, পাবনা প্রতিনিধি রুমী খোন্দকার, ঈশ্বরদী সংবাদদাতা স্বপন কুমার কুন্ডু, চাটমোহর সংবাদদাতা হেলালুর রহমান জুয়েল, আব্দুল হামিদ খান, আব্দুর রশিদ প্রমুখ।