ঘটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা \ গত বৃহস্পতিবার দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘সরকারি প্রাথমিক শিক্ষকদের পদ ও বেতন স্কেল উন্নীত হচ্ছে’ প্রধান শিক্ষকের বেতন ১৬৫৪০টাকা, সহকারি শিক্ষক ১৩১২৫ টাকা শীর্ষক সংবাদটি প্রকাশ হওয়ায় আন্দোলনরত শিক্ষকরা ‘ইত্তেফাক’ সংগ্রহের জন্য সকাল থেকেই পত্রিকা বিক্রয় এজেন্সি অফিসে ভীড় করেন। মুহূর্তের মধ্যে জনবহুল ইত্তেফাক বিক্রি হয়ে যায়। ক্রমেই চাহিদা বৃদ্ধি পাওয়ায় গ্রাহকদের উক্ত নিউজের ফটোকপি ক্রয় করতে দেখা যায়।
