নিজের ২ মেয়েকে ভারতে নিয়ে বিক্রি করার অভিযোগে বৃহস্পতিবার যশোরের ঘোপ এলাকা থেকে নার্গিস বেগমকে পুলিশ গ্রেফতার করেছে।
আটককৃত নার্গিস যশোরের মনিরামপুরের বড়দিয়া গ্রামের জাফর আলীর মেয়ে। অভিযোগকারীনি নার্গিসের ওই মেয়ে ৪ মাস আগে মানবাধিকার সংস্থা রাইটস যশোরের মাধ্যমে ভারত থেকে দেশে এসেছে। সে জানিয়েছে, প্রায় এক বছর আগে কাজের কথা বলে মা তাদের দুই বোনকে ভারতে নিয়ে যায়। এরপর মুম্বাই শহরের এক দালালের কাছে তাদের বিক্রি করে দেয়।
পরে ভারতীয় পুলিশ তাকে উদ্ধার করলেও তাঁর বোনের কোনো সন্ধান পায়নি। তবে মার দাবি, স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর সে যশোরের বিসিক এলাকায় বাসাবাড়ির কাজসহ বিভিন্ন কাজ করে জীবন চালায়। ওই মেয়ে কিভাবে পাচার হয়েছে তা সে জানে না।
