ঈদ ও পূজায় নিরাপদে ঘরে ফেরা নিয়ে মাওয়ায় সভা

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ২১:৩৫
ঈদ ও পূজায় দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মাওয়ায় ঘরমুখো মানুষের বিড়ম্বনা লাঘবে বিশেষ সভা হয়েছে। গত বৃহস্পতিবার নিরাপদভাবে যাত্রীদের পার করতে সভায় মাওয়া ঘাট সংশ্লিষ্ট স্টেক হোল্ডার, লঞ্চ, বাস, সিবোট, ট্রলার মালিক সমিতির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, উপজেলা চেয়ারম্যান ওসমান গণি তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. অহিদুল ইসলাম, এএসপি শ্রীনগর সার্কেল কুতুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফকির মো. আব্দুল হামিদ, বিআইডব্লিউটি-এর সহকারী মহাব্যবস্থাপক এসএম আশিকুজ্জামান, বিআইডব্লিউটি-এর পরিচালক আব্দুস সালাম, সিবোট ঘাটের ইজারাদার মো. আশরাফ হোসেন, বাস মালিক কল্যাণ সমিতির সভাপতি আলী আকবর, লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক ভাস্কর চৌধুরী প্রমুখ। সভায় নির্বিঘ্নে ঘরমুখো মানুষকে পারাপারে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।