উত্তর কোরিয়ার শীর্ষ সামরিক কর্তৃপক্ষ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হাইকে মূর্খ হিসাবে উল্লে¬খ করে তার তীব্র সমালোচনা করে বলেছে তিনি কোরীয় উপ-দ্বীপকে যুদ্ধাবস্থায় ফিরিয়ে নিতে চান। একই সঙ্গে দেশটি তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ারও হুমকি দিয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা দিবস উপলক্ষে হাইয়ের দেয়া বক্তব্যের তীব্র প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া শুক্রবার এ মন্তব্য করে। পার্ক গিউন হাই তার বক্তব্যে পিয়ং ইয়ংকে পরমাণু অস্ত্র কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানান।
