ফুকুশিমা পরমাণু কেন্দ্রে নতুন ছিদ্র

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ২১:৩৬
জাপানের দুর্ঘটনাকবলিত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রে তেজস্ক্রিয় পানির আরেকটি স্ট্রোরেজ ট্যাংকে নতুন ছিদ্র পাওয়া গেছে। কেন্দ্রটি পরিচালনাকারী টোকিও ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) বৃহস্পতিবার একথা জানিয়েছে। ছিদ্র দিয়ে বেরিয়ে আসা তেজস্ক্রিয় পানি প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ছে বলে ধারণা করা হচ্ছে। ফুকুশিমায় দুই মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার ট্যাংকে ছিদ্র পাওয়া গেল। টেপকো জানায়, ট্যাংক থেকে প্রায় ৪৩০ লিটার (১শ’ গ্যালন) পানি বেরিয়ে এসে সাগরে মিশে থাকতে পারে।