সংবাদ কণিকা

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ২১:৩৭
লন্ডনে হালাল খাবারের উত্সব ইউরোপে কেউ কেউ যখন হালাল খাবারের বিরোধিতা করছে তখন লন্ডনে অনুষ্ঠিত হলো ‘হালাল ফুড’ উত্সব। বিরোধীরা বলছেন, হালাল মাংসের জন্যে যেভাবে পশু জবাই করা হয় সেটা খুবই নিষ্ঠুর। এই অভিযোগ অস্বীকার করে আয়োজকরা বলছেন, হালাল পণ্যকে আরো জনপ্রিয় করতেই এই উত্সব, যাতে অংশ নিয়েছে ব্রিটেনের নামকরা কিছু রেস্তোরাঁ, প্রতিষ্ঠান এবং টেলিভিশনের জনপ্রিয় কয়েকজন শেফ। —বিবিসি মহাকাশে বেলুন পাঠাল নাসা আইএসওএন নামে একটি ধূমকেতুর তথ্য সংগ্রহের জন্য এবার মহাকাশে পাঠানো হল বেলুন। ব্রিসন নামে বেলুনটি ধূমকেতুটির বিষয়ে নতুন তথ্য জানাবে বলে আশা করছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসার) বিজ্ঞানীরা। ব্রিসন নামের ৬৭১ ফুট লম্বা এ বেলুন আইএসওএন ধূমকেতুর নতুন রহস্য উন্মোচন করবে। —রয়টার্স সিল্ক রোড বন্ধ যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) অবৈধ পণ্য বিক্রির জন্য কুখ্যাত সিল্ক রোড নামে অনলাইন ‘কালোবাজার’ বন্ধ করে দিয়েছে। জনৈক রস উইলিয়াম আলব্রিটকে সমপ্রতি সিল্ক রোডের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, তাকে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহে অভিযুক্ত করা হয়েছে। —বিবিসি চোর-পুলিশ খেলতে গিয়ে স্কুলছাড়া দুষ্টুমির ছলে হাতের আঙুলকে বন্দুক বানিয়ে চোর-পুলিশ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্কুলছাড়া হয়েছে আট বছরের এক শিশু। ফ্লোরিডার হারমনি কমিউনিটি স্কুল কর্তৃপক্ষের দাবি, শিশুটির অঙ্গভঙ্গি এক ধরনের সহিংসতার ইঙ্গিত বহন করছিল, যা স্কুলের আচরণবিধিতে নিষিদ্ধ। —রয়টার্স