কাউখালীতে জেপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ২১:৩৮
গতকাল বৃহস্পতিবার কাউখালীর ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন জাতীয় যুবসংহতির(জেপি) উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেলে পোলের হাট বাজারে ইউনিয়ন সভাপতি মোঃ জামান উদ্দিন হাওলাদারের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় যুবসংহতির (জেপি) সভাপতি জাকির হোসেন নসু, সভায় বক্তব্য রাখেন যুবসংহতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলটন , জেপি নেতা ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, ইউনিয়ন জেপি’র সভাপতি ইউপি সদস্য আঃ কুদ্দুস খান, জেপি নেতা বনি আমিন মাঝি, যুবসংহতির সাংগঠনিক সম্পাদক শেখ লিটন, ছাত্র সমাজের সভাপতি মনজুরুল মাহাফুজ পায়েল, যুবসংহতির নেতা সেলিম হাওলাদার, মোঃ রিপন ফকির, আলম মাঝি, স্বপন হাওলাদার,বাবুল মাঝি,শহিদুল ইসলাম, ইমরান হাওলাদার, মাহাবুবুর রহমান প্রমুখ । বক্তারা জাতীয় পার্টি জেপি’র চেয়ারম্যান সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাত মজবুত করার লক্ষ্যে দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার আহবান জানান।