টাঙ্গাইলে অস্ত্র মামলায় যাবজ্জীবন

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ২১:৩৮
টাঙ্গাইল প্রতিনিধি \ অবৈধ অস্ত্র রাখার দায়ে নুরুল ইসলাম (২৬) নামের একব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। টাঙ্গাইলের স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক মির্জা মোহাম্মদ আইয়ুব আলী বৃহস্পতিবার এই মামলার রায় দেন। গুলি রাখার দায়ে দণ্ডিত ব্যক্তিকে একই মামলার রায়ে অতিরিক্ত সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডিত নুরুল ইসলাম টাঙ্গাইল পৌর এলাকার সাকরাইলের আবুল হোসেনের পুত্র। মামলার অপর আসামি মোহাম্মদ হূদয় বেকসুর খালাস পেয়েছে।