স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ড

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ২১:৩৯
স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন, নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিজ্ঞবিচারক মিয়া মোহাম্মদ আজিজী। বৃহস্পতিবার দেয়া এ রায়ে জানা যায়, নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর গ্রামের বাবুল হোসেন ২০০২ সালের ২৩ মে যৌতুকের জন্য স্ত্রী লাকী বেগমকে (২১) পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় লাকীর বাবা মতিউর রহমান ২৪মে কিশোরীগঞ্জ থানায় ১১জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। আদালতে সাক্ষ্য প্রমাণে দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞবিচারক বাবুল হোসেনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।