ঈদে ‘জোকার’

আপডেট : ০৫ অক্টোবর ২০১৩, ২০:৩৯
এই ঈদে এনটিভিতে প্রচার হবে কৌশিক শংকর দাসের পরিচালনায় নাটক ‘জোকার’। এই নাটকের কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন—আরফান নিশো ও জেনি। বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন হিল্লোল। এর কাহিনীতে দেখা যাবে—রাজা রায় জন্মদিন বা অন্যান্য উত্সবমুখর অনুষ্ঠানে অতিথিদের বিনোদন দেয়। এর থেকে সামান্য যা আয় হয় তাতেই দিন চলে তার। বছর পাঁচেক আগে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে শহরে আসে। কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই রয়ে যায়।